ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৫ আগস্ট উপলক্ষে জবি ছাত্রলীগের ব্যানার টানানো Logo সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯, নিরাপত্তা অবহেলার অভিযোগ Logo নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার Logo বিদ্যুৎ-গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান Logo বাংলাদেশের বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত Logo ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল Logo খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির Logo আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল হক Logo চাঁদপুরে গ্যাস সংকট, সিএনজিচালকদের সড়ক অবরোধ Logo বসুন্ধরায় গ্রেপ্তার ৫২ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে, দুই কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে

বাংলাদেশের বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এ ক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে এবং সেটি অব্যাহত আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের অনুরোধ করা হয়ে থাকলে, ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে।

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অগ্রগতি হলে জানাবে ভারত

এদিকে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে—এমন খবর প্রকাশিত হলেও ভারত এখনো সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ রয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে। আগেও যেমন বলা হয়েছিল, সফর নিয়ে কোনো অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সফরটি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।

সম্ভাব্য সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফর হলে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন। সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে সম্ভাব্য এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে