ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, প্রায় দুই বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরতে চান। একই সঙ্গে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলো আদালতে মোকাবিলা করার ইচ্ছার কথাও জানান। এছাড়া দেশের মাটিতে একটি বিদায়ী আন্তর্জাতিক সিরিজ খেলার আশা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বর্তমানে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আশাও ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকারে সাকিব বলেন, দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তার দাবি, নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তিনি কোনো অপরাধ করেননি।

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার প্রসঙ্গে সাকিব বলেন, সেখানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও উল্লেখ করেন।

তিনি জানান, আগের অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মামলাগুলো প্রত্যাহারের আবেদন জানানো হলেও এ বিষয়ে কোনো সাড়া মেলেনি বলে দাবি করেন তিনি।

সাকিব আরও বলেন, দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তিনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্রিকেট ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এখনও উপভোগ করছেন এবং ভালো খেলছেন। তবে বয়সের বিষয়টি বিবেচনায় রেখে অবসরের সিদ্ধান্ত খুব বেশি দিন পিছিয়ে দিতে চান না।

সাকিব আরও জানান, ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে একবার দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন। কিন্তু যাত্রাপথে তাকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে দুবাইয়ে নেমে তিনি আবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরে যান, যেখানে বর্তমানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫৭৪ বার পড়া হয়েছে