ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং যৌন শোষণসংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের বিচারক ব্রায়ান বিডশেইড রায়ে বলেন, ক্ষতিপূরণের মধ্যে ৪২০ মিলিয়ন ডলার শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যয় করা হবে। অবশিষ্ট অর্থ আগামী পাঁচ বছরে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে।

রায়ে আরও বলা হয়, মেটাকে তাদের প্ল্যাটফর্মে আসক্তি সৃষ্টিকারী বিভিন্ন ফিচারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালু এবং ব্যবহারকারীদের সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তা টুল যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মার্চে দ্য গার্ডিয়ান-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর এ মামলার সূত্রপাত হয়। প্রতিবেদনে শিশুদের নিরাপত্তা ও যৌন শোষণসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

তবে আদালতের এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। একই সঙ্গে মেটার দাবি, ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের জন্য তাদের প্ল্যাটফর্ম আরও নিরাপদ করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫৮১ বার পড়া হয়েছে