ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

তিন বাহিনীর ১৫০ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর অথবা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিজীবনে বৈষম্য, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত বুধবার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাপ্রাপ্ত ১৫০ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন রয়েছেন। অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক বা অকালীন অবসর বাতিল করে বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। পাশাপাশি অনেককে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা বকেয়া বেতন-ভাতা, বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন। কয়েকজন কর্মকর্তার জন্য এককালীন ৫০ লাখ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত বিশেষ আর্থিক প্রণোদনা অনুমোদন করা হয়েছে। এছাড়া বয়স ও যোগ্যতাসাপেক্ষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে।

সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সৈয়দ ফাতেমী আহমেদ রুমীর ২০০৯ সালের বাধ্যতামূলক অবসর সংশোধন করে ২০১৩ সালে স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। আব্দুল্লাহিল আমান আযমীকে ভূতাপেক্ষ মেজর জেনারেল ও পরে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকা বিশেষ আর্থিক প্রণোদনা এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ পাবেন। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিমের অবসরও সংশোধন করে ২০১২ সালে স্বাভাবিক অবসর দেখানো হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুজ্জামান ভূঁইয়াকে ভূতাপেক্ষ মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে চাকরির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমানের চাকরির মেয়াদ পাঁচ বছর এবং বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেনের চাকরির মেয়াদ ছয় বছর বাড়িয়ে স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। ফলে তারা অতিরিক্ত সময়ের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলতি বছরের ৩ মে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং তিন বাহিনীর সদর দপ্তরের মতামত পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
৪৫১৭ বার পড়া হয়েছে