ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে সৃজনশীল, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’। একই অনুষ্ঠানে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভাবন ও পরিবেশ—এই দুই অগ্রাধিকারকে সামনে রেখে দেশের শিক্ষা ব্যবস্থায় এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত হবেন।

রোববার অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় আয়োজিত এবারের শোকেজিংয়ের প্রতিপাদ্য ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।’

উপজেলা থেকে জাতীয় মঞ্চে ১০০ সেরা দল

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগর শিক্ষা থানায় প্রথম ধাপের শোকেজিংয়ে ৮ হাজার ২৯টি দলের ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক অংশ নেন।

পরবর্তীতে ১৪ জুন জেলা পর্যায়ে নির্বাচিত ৫৪৬টি দল তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। সেখান থেকে নির্বাচিত ১০০টি দল জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

বিজয়ীদের জন্য পুরস্কার

জাতীয় পর্যায়ে প্রদর্শিত প্রকল্পের মধ্য থেকে সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে।

এছাড়া নির্বাচিত শিক্ষকদের ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ দেওয়া হবে। নির্বাচিত শিক্ষকরা পাবেন ৩০ হাজার টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ২০ হাজার টাকা ও সনদপত্র।

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাবে এবং স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

একই অনুষ্ঠানে সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিরও উদ্বোধন করা হবে। আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

চলতি বছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।

দেশজুড়ে অংশগ্রহণমূলক আয়োজন

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন প্রদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে