ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের

নিজস্ব প্রতিনিধি

মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় বিপুল পরিমাণ নগদ অর্থ ঘরে পড়ে আছে। তিনি বলেন, “মানুষের ঘরে নগদ টাকা আছে, কিন্তু ব্যাংকের ওপর আস্থা নেই। তাই তারা ব্যাংকে টাকা রাখছেন না।”

তিনি দাবি করেন, অতীতে যারা অর্থ বিদেশে পাচারের চেষ্টা করেছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। ফলে দেশের একটি বড় অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে।

নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, অর্থ নিরাপদ মনে হওয়া জায়গাতেই থাকে। তাই মানুষের আস্থা ফেরাতে ব্যাংকিং ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এতে বিদেশে থাকা অর্থও দেশে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়ে বলেন, সরকার চাইলে দুই মাসের জন্য এসব নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দিতে পারে। যাদের কর নথি (ট্যাক্স ফাইল) নেই, তারা ২৫ শতাংশ কর পরিশোধ করে ওই অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন।

তার মতে, এর মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ হয়ে বিনিয়োগে আসবে, দেশের অর্থনীতিতে গতি ফিরবে এবং বাজেট ঘাটতি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে