ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা প্রেসিডেন্টের

নিজস্ব সংবাদ :

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারানোর পর দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই জয়ের পর শুক্রবার (২৬ জুন) জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নোবোয়া।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে জয়ের পর প্রেসিডেন্ট খেলোয়াড়দের পাশাপাশি দলের প্রধান কোচকেও অভিনন্দন জানান। তিনি বলেন, কঠিন এক অভিযানে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য কোচ এবং পুরো দল প্রশংসার দাবিদার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট লিখেছেন, “খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ। সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়েও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো দেশকে এই অসাধারণ আনন্দ উপহার দিয়েছে। আগামীকাল সাধারণ ছুটি। ইকুয়েডর দীর্ঘজীবী হোক।”

ইকুয়েডরের এই জয়কে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচের আগে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পাশাপাশি কুরাসাওর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি। ফলে আগে থেকেই নকআউট নিশ্চিত করা জার্মানির বিপক্ষে ম্যাচে ইকুয়েডরকে অনেকেই পিছিয়ে রেখেছিলেন।

তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইকুয়েডর, যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫৫৩ বার পড়া হয়েছে