ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, শতাধিক নিহত, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে শক্তিশালী দুটি ভূমিকম্প। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ দুর্যোগে রাজধানী কারাকাসসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং ধসে পড়া ভবনের নিচে এখনো বহু মানুষ আটকা রয়েছেন। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটি কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। এক মিনিটেরও কম সময়ের মধ্যে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। ১৯০০ সালের পর এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানান, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে এ পর্যন্ত ২৩৫টি মরদেহ আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে অবকাঠামো খাত আগে থেকেই দুর্বল ছিল। এর মধ্যে জোড়া ভূমিকম্প এবং পরবর্তী দফায় দফায় আফটারশকের কারণে রাজধানী কারাকাস ও উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, প্রাথমিক হিসাবে অন্তত ২৫০টি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০০ মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে রয়েছে অন্তত আটটি বড় হাসপাতাল, ভেনেজুয়েলান রেড ক্রসের সদর দপ্তর এবং ফরাসি দূতাবাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় লা গুয়াইরা রাজ্যের প্রায় ৭০ হাজার পরিবার এ দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ লা গুয়াইরা অঞ্চলকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযান জোরদারে বেসরকারি খাতের সহায়তায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ভূমিকম্পে কারাকাস বিমানবন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের বাসিন্দা ইয়ামিলেথ জিমেনেজ জানান, সাততলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ায় তার ১৯ বছর বয়সী ছেলে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবের অভিযোগও করেন তিনি।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংবলিত একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকার তথ্য দেখা গেছে। তবে রয়টার্স জানিয়েছে, স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে, এমনকি ১০ হাজারেরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবিক বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক সহায়তা আসতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে সব ধরনের উদ্ধার ও লজিস্টিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ত্রাণ কার্যক্রম সহজ করতে ওয়াশিংটন সাময়িকভাবে দেশটির ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও শিথিল করেছে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলার প্রায় ৮০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। নতুন এই বিপর্যয় মোকাবিলায় একটি বৃহৎ আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।

যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আগামী ২৫ জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি তেল খাতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিদেশি জ্বালানি কোম্পানিগুলো জানিয়েছে, তেলক্ষেত্রের অবকাঠামো নিরাপদ রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে