ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

আগামী অর্থবছর থেকে ১৬ খাতে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। করের আওতা সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খস্রু মাহমুদ চৌধুরী ।

বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

নতুন প্রতিষ্ঠান বা ব্যবসা খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনায় থাকা ১৬টি খাতের মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের বিক্রেতা, জুতার দোকান এবং হার্ডওয়্যার পণ্যের ব্যবসা।

এ ছাড়া ডেকোরেটরস প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা, পেইন্ট, স্যানিটারি ও ফিটিংসের ব্যবসা, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্টের ব্যবসা, ফার্নিচার বিক্রেতা, বিউটি পার্লার এবং মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁকেও এ কর ব্যবস্থার আওতায় আনা হবে।

অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই এসব খাতে সুনির্দিষ্ট কর কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে ভ্যাট আদায়ের সাম্প্রতিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সরকারের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
৪৫৮৫ বার পড়া হয়েছে