ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা

নিজস্ব প্রতিনিধি

মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর সদস্যরা নতুন অর্থবছর ২০২৬-২৭ সালের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন। দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে তিনি ‘মায়ের ডাক’-এর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনের অধিবেশন রাত ৮টায় শেষ হয়।

‘মায়ের ডাক’ দীর্ঘদিন ধরে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে কাজ করে আসছে। সংগঠনটির সদস্যদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে তারা তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৪৫৮০ বার পড়া হয়েছে