ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি নাহিদ ইসলামের Logo পাবনায় হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা Logo জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সুখী জীবনের মন্ত্র শেখাচ্ছে নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির ‘মানাআকিতাঙ্গা’ Logo আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এ অস্থিরতা: এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, রোববার:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে আবারও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা পণ্ড হয়ে যায়। একই দিনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন এবং চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুরে মো. ওমর ফারুক খাঁন চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। পরে বিকেলে চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানও পদত্যাগ করেছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে ওমর ফারুক খাঁন বলেন, চেয়ারম্যানের অব্যাহত চাপের মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পরিচালনা পর্ষদের সভা না হওয়া এবং চেয়ারম্যানের পদত্যাগের কারণে তার পদত্যাগপত্র এখনো অনুমোদিত হয়নি।

এদিকে ব্যাংকটিতে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের প্রতিবাদে সকালে মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করে “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”। সকাল সাড়ে ১০টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. ব্যাংকের এমডিকে অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. এস আলম গ্রুপ-কে শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৪৬৫৬ বার পড়া হয়েছে