ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড মন্তব্য নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদ :

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানের বিষয়ে করা এক মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য ইসলামী বিচারব্যবস্থাকে অবজ্ঞা করার শামিল।

বিবৃতিতে তিনি দাবি করেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তিকে ‘মধ্যযুগীয়’ বলা মূলত মিয়া গোলাম পরওয়ার-এর ভাষায় রসুল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবমাননার সমান। এ ধরনের মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার অতীতে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়া-বিরোধী আইন না করার’ অঙ্গীকার করলেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে হেয় করা হচ্ছে, যা আদর্শিক দ্বিচারিতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে জামায়াতের এই শীর্ষ নেতা মন্তব্যটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দেশের ধর্মীয় জনগোষ্ঠী এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৮২ বার পড়া হয়েছে