ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতার নিয়ে হুমায়ুন কবির: ‘বাংলাদেশের মানুষ ভয় পায় না’

নিজস্ব সংবাদ :

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, “বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।”

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।”

তিনি আরও বলেন, “ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা আমরা দেখেছি, তা আর হবে না। বাংলাদেশ সেই গোলামির বাংলাদেশ না যে বসে দেখবে। কী করতে হবে, সে বিষয়ে এই দেশের পরিকল্পনা আছে।”

এর আগে সোমবার সকালে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফ–এর কাছে জমি হস্তান্তরের অনুমোদন দেন বলে জানা যায়।

এ ঘটনায় বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
৪৫৮৫ বার পড়া হয়েছে