ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ইরানের বন্দর নিয়ে যুক্তরাস্ট্রের প্রতি রাশিয়ার সর্তকবার্তা

নিজস্ব সংবাদ :

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান-সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালি ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনা রয়েছে।

রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের তাদের প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি মস্কো। একই সঙ্গে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারেএমন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৪৫৬২ বার পড়া হয়েছে