ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

দুবাইয়ে ইরানের ড্রোন হামলা অল্পের জন্য রক্ষা পেল লিবার্টি হাউস

নিজস্ব সংবাদ :

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার শহরের কেন্দ্রস্থলে ঘন ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিআইএফসি এলাকার লিবার্টি হাউস ভবনের কাছাকাছি একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই এলাকা বহু মার্কিন ও আন্তর্জাতিক ব্যাংকের কার্যালয়ের জন্য পরিচিত একটি গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল।

দুবাই সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি সফলভাবে প্রতিহত করা হয়। তবে ড্রোন ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রস্থলের একটি ভবনের সম্মুখভাগে পড়ে সামান্য ক্ষতির ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, সফলভাবে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রস্থলের একটি ভবনের সম্মুখভাগে পড়ে সামান্য ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করছে। তবে হামলার পরিধি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এসব হামলায় বিশেষ করে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরানের ভূখণ্ডে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিক্রিয়া হিসেবেই এ ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৪৫৯২ বার পড়া হয়েছে