ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

নির্বাচন ঘিরে বান্দরবান-মিয়ানমার সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবি এখন কঠোর অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার, মাদক চোরাচালান এবং কোনো ধরনের অপরাধী যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সীমান্ত দিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ দৃষ্টি রাখছেন। মিনার চত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিজিবির এই কঠোর অবস্থানের কারণে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। নির্বাচনকালীন সময়ে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই বাড়তি সতর্কতা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৬০৫ বার পড়া হয়েছে