সংবাদ শিরোনাম ::
রায়পুরে স্কুল ছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৈশাল বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত সালমা ওই এলাকার মনোয়ার হোসেনের বড় মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ আক্তার মিতু তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ সম্পর্কে রিপোর্টটি লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে নিহত সালমার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :























