ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল: ডা. জাহিদ

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র  স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বেশ স্থিতিশীল আছে। আজকেও উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন।   দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে আইসিইউ’র ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।  উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছেন। উনার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, উনি সিসিইউতে যে কেবিনে আছেন সেখানে আইসিইউ’র সকল ব্যবস্থা রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে বলতে পারেন উনি আইসিইউতে আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আমি দুটি শব্দ বলেছি- একটি বলেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টি বলেছি- গতকালের তুলনায় আজকে উনার শরীরে একটা প্রসিডিউর করা হয়েছে। সেটি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। এই মুহূর্তে উনার অবস্থা স্থিতিশীল। অবনতি ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৪৬২১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন