ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

সন্তানের জন্ম দিতে আমেরিকা ভ্রমণ রুখতে আরও কঠোর ভিসা নীতি: ট্রাম্প প্রশাসন

নিজস্ব সংবাদ :

ভিসা নিয়ে আরও কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিল আমেরিকার ডনাল্ড ট্রাম্প প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেয়া হল, সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকায় যেতে চাইলে, তৎক্ষণাৎ তার ভিসার আবেদন বাতিল করে দেয়া হবে। বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার কর্মকর্তারা যদি মনে করেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেয়া হবে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি সুনিশ্চিত করতেই অনেক পর্যটকই ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিতে চান। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই গত ২০ জানুয়ারি একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ওই নির্দেশনামায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করে দেয়ার কথা বলা হয়। বিষয়টি নিয়ে মামলা হয় মার্কিন সুপ্রিম কোর্টে। শুক্রবারই আদালত ট্রাম্প প্রশাসনের নির্দেশের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে।

আমেরিকার সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সিলমোহর দেয়, তবে আমেরিকায় নাগরিকত্ব সংক্রান্ত ১২৫ বছরের নিয়ম বদলে যাবে। এত দিন ধরে আমেরিকায় নিয়ম ছিল যে, আমেরিকায় জন্মগ্রহণ করলে কোনও শিশু সে দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। কিন্তু অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেয়া ট্রাম্প এই নিয়মেই বদল আনতে চান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমেরিকা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারবে না।” ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে, সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিলেও ইতিমধ্যেই যারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তাদের কোনও সমস্যা হবে না।

বাণিজ্যচুক্তি ঘিরে টানাপড়েন এবং শুল্কযুদ্ধের আবহে বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্প। ঘটনাচক্রে, সেই দিনই ভারতের মার্কিন দূতাবাসের ভিসা সংক্রান্ত হুঁশিয়ারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৪৭৪০ বার পড়া হয়েছে