ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ফরহাদাবাদে রবিউল ইসলাম বাবু হত্যা: র‌্যাবের অভিযানে ২ ঘণ্টায় মূল আসামি জসিম উদ্দিন গ্রেফতার

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন’কে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত ০৫ নভেম্বর ২০২৫ইং তারিখ ২১০০ চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকার জনৈক মুছা সওদাগর তার কন্যা সন্তানের বিবাহ উপলক্ষ্যে নিজ বাড়িতে প্রতিবেশীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার অনুষ্টান চলাকালে পূর্ববিরোধের জেরে সেখানে উপস্থিত জসিম এবং রবিউল ইসলাম বাবুর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে জসিম উদ্দিন এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় ধারোলো অস্ত্র এবং ছুরি দিয়ে রবিউল ইসলাম বাবু‘কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ০০১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা-মৃত ইব্রাহিম, সাং-পূর্ব মন্দাকিনী, থানা-হাটহাজারী,জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। আটককৃত অভিযুক্ত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৪৬৪১ বার পড়া হয়েছে