ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্র তৈরির কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি)। সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা বাড়ি মসজিদের প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  (ওসি) শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে এ অভিযানে ওয়ার্কশপের ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে প্রোপাইটর নুর উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি নজরদারিতে ছিল। সোমবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে জব্দ করা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৪৬৭২ বার পড়া হয়েছে