ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

শুটিং সেটে নিজের অভিনয়ে কিংবদন্তি আমজাদ হোসেনকে কাঁদালেন প্রসূন আজাদ

নিজস্ব সংবাদ :

অভিনেত্রী প্রসূন আজাদ এখন অনেকটা দূরে রয়েছেন অভিনয় থেকে। তবে, সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তিনি। সম্প্রতি ১০ বছর আগের শুটিং সেটের একটি ঘটনা শেয়ার করেছেন অভিনেত্রী। প্রসূন লিখেন, ডিরেক্টর সোহেল আরমান সাহেবের নাটকের শুটিং চলছিল। শট শেষ। কঠিন দৃশ্য। এক টেকেই আমাকে সংলাপ বলতে হবে, কাঁদতে হবে, নির্ধারিত জোন ত্যাগ করে চলেও যেতে হবে। সবই করলাম। প্রসূন বলেন, অন্য কোনো ঘরে গিয়ে বসার জায়গা খুঁজছি। হঠাৎ দেখি আমজাদ হোসেন স্যার বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন। দূর থেকে যা অনুমান করলাম, কিছুক্ষণ আগের যে দৃশ্যটায় আমি অভিনয় করেছি, সেটা দেখে সে কাঁদছে। প্রসূন যোগ করে বলেন, শিল্পী খুবই মহৎ একটি শব্দ। যেটা আমার সঙ্গে যায় না। অন্তত তাকে দেখে আমার নিজের প্রতি এই ধারণা জন্ম নিয়েছে। আমজাদ স্যার আমাকে যখন জিজ্ঞেস করেছিল, এত কম বয়সে তুই কিছুই শিখিস নাই, কী করে পারিস এত সুন্দর অভিনয় করতে! কথাটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। উত্তরে বলেছিলাম, আমি যখন ছোট থাকতে দাদা বাড়ির উঠানে ধুলাবালিতে খেলতাম, তখন আপনার সিনেমা দেখেছিলাম, ভাত দে। তাই পারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৪৬৬৩ বার পড়া হয়েছে