ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

আবু কাওসার মাখন, রাজশাহী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন।
পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও আস্থা চান। এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি—এসবই হবে আমার মূল অঙ্গীকার।”
এ ছাড়া তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করব। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই হবে আমার প্রথম দায়িত্ব।” প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৪৬৬৪ বার পড়া হয়েছে