ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

চার মাসে রাজস্ব আদায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধি ১৪.২%

নিজস্ব সংবাদ :

চলতি অর্থ বছরের (২০২৫-২৬) চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৮ হাজার ১১১ কোটি টাকা। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ৪০৯ কোটি টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৪ হাজার ৭০১ কোটি টাকারও বেশি। শতকরা হিসাবে রাজস্ব বৃদ্ধির এ হার প্রবৃদ্ধি ১৪ দশমিক ২ শতাংশ। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে আমদানি ও রপ্তানি খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৩০৩ কোটি টাকা। স্থানীয় পর্যায়ের মূসক থেকে ৪৬ হাজার ৩০৪ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৩২ হাজার ৫৯৭ কোটি টাকা আাদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় প্রথম চার মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূসক থেকে। এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ২৩ শতাংশ।

তবে গত বছরের অক্টোবর মাসের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২ দশমিক ৭ শতাংশ। চলতি বছরের অক্টোবরে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৭৪৮ কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪৬৬১ বার পড়া হয়েছে