ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ট্রেন্ডি ভাইবের নতুন গান নিয়ে ফিরলেন লুইপা

নিজস্ব সংবাদ :

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। দীর্ঘদিন ধরেই আধুনিক বাংলা সংগীতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। বৈচিত্র্যময় গায়কির কারণে শ্রোতাদের কাছে তিনি সব সময়ই আলাদা। ‘জেন্টলম্যান’ ও ‘রঙ্গিলা হাওয়া’সহ একাধিক মৌলিক গান তাকে এনে দিয়েছে বিশেষ জনপ্রিয়তা। নিয়মিত কাভার গান করেও তিনি আলোচনায় থেকেছেন। তবে অনেকদিন হলো তার নতুন মৌলিক গান প্রকাশ পায়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন গান নিয়ে ফিরলেন লুইপা। বিরতির পর লুইপা প্রকাশ করলেন নতুন মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’। গত রোববার গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে।

অন্যদিকে লুইপার গান প্রকাশের পর থেকেই তার শ্রোতা-ভক্তরা দারুণ সাড়া দিচ্ছেন। বিশেষ করে ‘হাতে চুড়ি ছাম ছাম বাজে’ লাইনটি শ্রোতাদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির, সুর ও সংগীত করেছেন তানভীর। গানটির মিউজিক ভিডিওটিও সমান সাড়া ফেলছে।

রাকিব আহমেদ নির্মিত ভিডিওতে মডেল হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। তার গ্ল্যামারাস পারফরম্যান্স ভিডিওটিকে আরো আকর্ষণীয় করেছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দর্শকের নজর কাড়ছে।

নতুন গানের প্রতিক্রিয়া সম্পর্কে লুইপা জানান, গানটি প্রকাশের পর যে সাড়া পাচ্ছেন, তা তাকে অভিভূত করছে। এটি সম্পূর্ণ ট্রেন্ডি ভাইবের একটি গান। সাজ, প্রেম আর উদ্দাম ছন্দ মিলে গানটি বিশেষ করে ওয়েডিং সিজনে জনপ্রিয় হবে বলে আশা করছেন তিনি। যারা নাচতে ভালোবাসেন, তাদের জন্যও এটি একটি উপযুক্ত গান।

চমকের উপস্থিতি গানটির প্রতি দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন লুইপা। দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান প্রকাশ করে লুইপা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি ভক্তরাও পেয়েছেন তাদের প্রিয় শিল্পীর নতুন গান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪৬৭৭ বার পড়া হয়েছে