ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

গাবতলী কোরবানির পশুর হাট জমে উঠছে, বাড়ছে পশুবাহী যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। বাড়তি মুনাফার আশায় ঢাকার আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌকায় করে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ফলে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পশুবাহী যানবাহনের চাপ।

হাট সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শত শত গরু রাজধানীতে আসছে। বিশেষ করে সড়কপথের পাশাপাশি নদীপথেও বাড়ছে পশুবাহী নৌকার সংখ্যা। বুড়িগঙ্গা নদী-সংলগ্ন ঘাটগুলোতে ভিড় করছে পশুবাহী নৌকা।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা পশু নামানোর পর হাটজুড়ে শুরু হয় ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। ব্যাপারীরা বলছেন, ঈদের শেষ সময়ে পশুর দাম আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা থেকেই এখনো অনেকে ঢাকামুখী হচ্ছেন।

এদিকে মানুষের ভিড়, পশুর ডাক এবং যানবাহনের ব্যস্ততায় পুরো গাবতলী এলাকা প্রাণচঞ্চল হয়ে উঠেছে। হাটে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৪৬১৫ বার পড়া হয়েছে