সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মত চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ
চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে শুরু হতে যাচ্ছে।
প্রথমবারের মত চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামে ৬ ম্যাচ খেলে সমান ৩টিতে জয় ও হারের স্বাদ পেয়েছে টাইগাররা।
যদিও চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। একযুগ আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তারা। ৫৯ রানে ঐ ম্যাচ হেরেছিল কিউইরা।
ট্যাগস :






















