ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বিরোধীদলের ‘অস্থিরতা’ নিয়ে মন্তব্যে সংসদে উত্তাপ

নিজস্ব সংবাদ :

ঢাকা, ২৬ এপ্রিল: নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, সাম্প্রতিক সময়ে বিরোধীদলের সদস্যদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যা মূলত পূর্ববর্তী সময়ের ‘আরামের পরিবেশ’ না থাকার কারণেই সৃষ্টি হয়েছে।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৮ মাসে যে সরকার ছিল, সেটিকে বিরোধী দলীয় নেতারা জামায়াতে ইসলাম ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে আখ্যা দিয়েছেন। সে সময় অনেকেই ‘স্বাচ্ছন্দ্যে’ ছিলেন, যা বর্তমানে আর নেই বলেই অস্থিরতা তৈরি হয়েছে।

তার এই বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।

রাজিব আহসান আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু ব্যক্তি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে অবাধে যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সেই সুযোগ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে—কেউ বলেছেন ৮৪৪ জন, কেউ এক হাজারের বেশি, আবার কেউ ১৪০০ জন। তবে সরকারি গেজেটে ৮৪৪ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হলে ভবিষ্যতে ইতিহাস বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মুক্তিযুদ্ধের মতোই এ বিষয়েও ‘ব্যবসা’ শুরু হোক—তা সরকার চায় না বলে মন্তব্য করেন তিনি।

বাকস্বাধীনতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সমালোচনা গ্রহণে বিশ্বাসী। তবে তা শালীনতার মধ্যে হওয়া উচিত। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করে তিনি এটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে সংসদের কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৪৫৫৩ বার পড়া হয়েছে