ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ইত্যাদিতে ইমরানের সঙ্গে গাইবেন বুবলী

নিজস্ব সংবাদ :

‘ইত্যাদি’ নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে। প্রতিটি আয়োজনেই থাকে দুর্দান্ত ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর সেসবের বাস্তবায়নে থাকে নান্দনিক মুন্সিয়ানা। কারণ একটাই- হানিফ সংকেত। যার সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা আর ছন্দময় উপস্থাপনায় ‘ইত্যাদি’ হয়ে ওঠে মোহনীয়। এবারের ঈদের বিশেষ ইত্যাদি’র দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। চিত্রনায়িকা শবনম বুবলী এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় এই গানটির মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। গত ২৪শে জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া- সবমিলিয়ে এই গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৪৬২৮ বার পড়া হয়েছে