ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

বিএসসি ও ডিপ্লোমা দ্বন্দ্ব: সাতরাস্তা মোড় অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।আমরা পরিস্থিতি অবজার্ভ করছি।

তিনি বলেন, দশম গ্রেডে তাদের নিয়োগের বিষয়ে প্রকৌশলীরা সড়ক অবরোধ করেছেন। ৩৩ শতাংশ বাতিলের দাবি জানাচ্ছেন তারা।এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে আইডিইবি নেতারা,সংগ্রাম পরিষদের নেতা,বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা,সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও পলিটেকনিক শিক্ষকরা অংশ নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৬৯৮ বার পড়া হয়েছে