ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদ :
২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আগমন করবেন। এ উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
তারেক রহমানের আগমন ও জনসভা সফল করতে মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা। আয়োজকরা জানান, এই জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন, যেখানে এর আগে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আগে ভাষণ দিয়েছিলেন। এটি দলের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ধরনের হয়রানি ও বাধার মুখে পড়েও তারা জনসভায় অংশগ্রহণ করেছেন। বর্তমানে সেই সরকার না থাকলেও তাদের কিছু উত্তরসূরি এখনো সক্রিয় রয়েছে বলে দাবি করেন তারা। এসব কারণে জনসভায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আয়োজকরা আরও জানান, জনসভাস্থলে প্রশাসনের সহযোগিতা, পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের পাশাপাশি মেডিকেল টিম রাখা হবে জাতে জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অসুস্থ হলে সাথে সাথে তাদের চিকিৎসা প্রদান করা জাই এবং হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রাখা থাকবে। জনগণের সকল প্রকার   নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৪৫৯৮ বার পড়া হয়েছে