ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ভোটাররা এবার শুধু ভোট দেবে না, ভোটকেন্দ্রও পাহারা দেবে

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ৩০০ নং সংসদীয় আসনে ভোটাররা এবার শুধু ভোট প্রদানেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারাও দেবে—এমন মন্তব্য করেছেন ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০০ নং আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এস এম সুজাউদ্দীন বলেন, ইতোমধ্যে তিনি কয়েকটি উপজেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং তাদের কথা শুনেছেন। তার সংগঠন বর্তমানে অনেক সুসংগঠিত এবং নির্বাচনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণও তাদের প্রতি সমর্থন জানাচ্ছে, যা আসন্ন নির্বাচনে শুধু বিপুল ভোটে বিজয়ই নয়, বরং একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বান্দরবানে এমন অনেক ভোটার আছেন যারা কখনোই ভোটকেন্দ্রে যাননি, অথচ তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার জনগণ তা হতে দেবে না। এবার ভোটাররা শুধু ভোট দেবেন না, নিজেদের ভোটকে বিজয়ী করতে ভোটকেন্দ্র পাহারাও দেবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি প্রতিপক্ষ হিসেবে দেখেন না উল্লেখ করে বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সবকিছু তত পরিষ্কার হবে। দুর্গম এলাকায় নিরাপত্তা নিয়ে তিনি কোনো শঙ্কা অনুভব করেন না। তার ভাষায়, “ভালোবাসা থাকলে ভয় থাকে না।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মং সা প্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা, যুগ্ম সদস্য সচিব আ ছা ই ম সায়েম হোসেন, বান্দরবান সদর উপজেলা নির্বাচনী প্রধান অংমেচিং মারমা এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৪৬২২ বার পড়া হয়েছে