ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

‘প্রেমও করতে পারছি না’—নিঃসঙ্গতা নিয়ে শ্রীলেখার মজার আক্ষেপ

নিজস্ব সংবাদ :

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি। তবে, এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করলেন তিনি। ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা লিখেন, লোকজন কি সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না! সত্যিই বুড়ো হয়ে গেলাম। সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দেন, আমার ভালোবাসার ধর্ম। শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে অনেকেই নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে- প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র। আরেকজন লিখেছেন, বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু। প্রসঙ্গত, শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সে সময় তিনি সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। সে সময় তিনি বলেছিলেন, প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৪৭১১ বার পড়া হয়েছে