ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

পঞ্চগড় সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

মোঃ আবু সুফিয়ান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন৷

এর আগে ভোরে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৭০/১ এস থেকে ১শ গজের মধ্যে ধামেরঘাট বিওপির টহল দল ওই চারটি গরু আটক করে৷

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ধামেরঘাট বিওপির টহল দল অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালান করে আনা চারটি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটক গরুগুলোর মোট সিজার মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৪৭৫৪ বার পড়া হয়েছে