সংবাদ শিরোনাম ::
চবি গেইট থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার করলো র্যাব-৭
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার টহাজারী মডেল থানার মামলা নং-১২(০৫)৯৬ জিআর নং-৭০/৯৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযিানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ০১নং গেইট এলাকায় পরিচালান করে আসামী মোঃ কামাল উদ্দিন (৪৮), পিতা-ছালে আহম্মদ, সাং-বারিয়া ঘোনা, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :















