ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরাতন রমনা থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ Logo সাইবার অপরাধ দমনে গঠন করা হলো স্বতন্ত্র পুলিশ ইউনিট Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, নওগাঁয় আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার Logo সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার জরুরি: রাষ্ট্রপতি Logo গাজীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২ Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড Logo এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম Logo কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত Logo মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০)। অন্যজন হলেন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক মোল্লা। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় নিয়মিত টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। একপর্যায়ে তাঁরা মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়।

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, গাড়িচালক কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। পিএসআই জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর কনস্টেবল ফজলে রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে