ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুতেরেস ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল Logo জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে: ওলামা দলের বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী Logo আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার Logo জাতিসংঘে তারেক রহমানের ভাষণ: শান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, ওয়াকআউট করলেন কয়েক ডজন প্রতিনিধি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাংলাদেশের উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব তথ্য জানান।

মাহ্দী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানের বিষয়টিও আলোচনায় আসে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বহুপক্ষীয়তা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিকে মূলত দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও উচ্চপর্যায়ের—এই তিন ভাগে ভাগ করা হয়েছে।

তিনি জানান, পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, পারস্পরিক সম্পর্কের বহুমাত্রিক উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশ এবং মিডওয়াইফারি ও স্বাস্থ্য বিষয়ে দুটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব আয়োজনে বাংলাদেশের পরিবেশ ও স্বাস্থ্য খাতের পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরা হয়।

পরিবেশবিষয়ক সম্মেলনে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন এবং পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে তিনি চারটি প্রস্তাবও উপস্থাপন করেন।

অন্যদিকে স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে তৃণমূল পর্যায়ে প্রসূতি ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী, যার মধ্যে ৮০ হাজার নারী, নিয়োগ এবং ২৫ হাজার নতুন মিডওয়াইফ তৈরির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

মাহ্দী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, শান্তি, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশ খাতে সরকারের পরিকল্পনাও বিশ্বমঞ্চে উপস্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ও জাতীয় স্বার্থের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অবস্থানও প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পেয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে