ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশ অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।

আদেশে বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ জারির পর তা বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী আদেশে বর্ণিত খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করতে পারবে এনবিআর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে