ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিচার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট জালিয়াতির মামলায় শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের রাজনীতিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে বিচার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলাটির চার্জ গঠনের শুনানির দিন এ তথ্য জানানো হয়। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এদিন মামলাটির চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের আইনজীবী মজিবুর রহমান তালুকদার আদালতকে হাইকোর্টের আদেশের বিষয়টি জানান। পরে বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী বছরের ১১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

আইনজীবী মজিবুর রহমান তালুকদার বলেন, গত ৭ জুলাই উচ্চ আদালত সরদার মোশাররফ হোসেনের পক্ষে মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছেন। এ কারণে মঙ্গলবার চার্জ গঠনের শুনানি হয়নি।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে তা রেজিস্ট্রি করেন।

ফ্ল্যাটটির ঠিকানা গুলশান-২-এর রোড নম্বর ৭১, ফ্ল্যাট নম্বর বি/২০১। বাড়ি নম্বর ছিল ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে ১১৩ ও ১১বি (নতুন)।

মামলা দায়েরের পর গত বছরের জুলাইয়ে আসামি শাহ মো. খসরুজ্জামান মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।

পরে বিষয়টি চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর গত ১৩ জানুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে