ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

রোববার এনবিআর থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অপর একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, যেসব কর্মস্থলে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে, সেখানে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে।

এ ছাড়া বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে