ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। বাড়ির পাশে একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি তিনি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেন।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীর ভাতিজার জন্য তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো তাকে কেউ অবহিত করেননি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

উল্লেখ্য, এটি একটি অভিযোগভিত্তিক মামলা। আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে অভিযুক্তের অপরাধ আইনগতভাবে প্রমাণিত হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৫২ বার পড়া হয়েছে