ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম দেবনাথ (৬০) পেশায় একজন দিনমজুর। ঘটনার পর অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের দাবি।

ঘটনার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস ঘরের ভেতরে এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান। ভোরের দিকে তাপস ঘুম থেকে উঠে ঘরে থাকা মসলা বাটার শিল-পাটা দিয়ে বাবার কপালের ডান পাশে আঘাত করেন বলে অভিযোগ।

উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী ঘরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি দেখে মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
৪৫১৭ বার পড়া হয়েছে