ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

ন্যান্সি কন্যা রোদেলার কণ্ঠে বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’, মুগ্ধ নেটিজেন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গেয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় এক মিনিটের একটি ভিডিওতে আর্জেন্টিনার জার্সি পরে খালি গলায় গানটি পরিবেশন করতে দেখা যায় রোদেলাকে। কোনো বাদ্যযন্ত্রের সহযোগিতা ছাড়াই ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশ্রণে গাওয়া আন্তর্জাতিক এই পপ গানটি সাবলীলভাবে পরিবেশন করেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে রোদেলা লিখেছেন, ‘দাই দাই ফিভার ইজ অন!’ প্রকাশের পর থেকেই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে। কমেন্ট বক্সে অনেকেই তার কণ্ঠের প্রশংসা করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

গানপ্রেমীদের মতে, খালি গলায় রোদেলার মিষ্টি ও আত্মবিশ্বাসী পরিবেশনা বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

উল্লেখ্য, মায়ের উত্তরসূরি হিসেবে ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত রোদেলা। এর আগেও জনপ্রিয় শিল্পী ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫৫৬ বার পড়া হয়েছে