ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন Logo সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই Logo উত্তরার বিমানবন্দর সড়কে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, মামলা দায়ের Logo মন্ত্রিসভায় মানবাধিকার কমিশন ও ব্যাংক রেজল্যুশন আইন এবং ভিসা নীতিমালার খসড়া অনুমোদন Logo জাতীয়করণ হওয়া ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ হাইকোর্টের Logo চাষের মাছে কাদা-কাদা গন্ধ কেন? Logo মোবাইল না দেখলে খেতে চায় না শিশু? যেভাবে বদলাবেন অভ্যাস Logo এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাসের হার ৬২.২৫ শতাংশ Logo মাড়ি থেকে রক্ত পড়া কি হৃদ্‌রোগের ঝুঁকির ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’, বিস্মিত গায়ক

নিজস্ব সংবাদ :

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, যা বললেন গায়ক হাবিব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতির পাশাপাশি ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের বহুল আলোচিত গান ‘মহাজাদু’।

ভিডিওটি প্রকাশের পর মঙ্গলবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও বিষয়টি সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না হাবিব ওয়াহিদ। বুধবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে পরিচিতজনদের পাঠানো বিভিন্ন লিংক দেখে বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, যা তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি মনে করেন, দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ সফরে তার গান ব্যবহৃত হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন।

তিনি আরও বলেন, এটি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

তবে গানটি ব্যবহারের বিষয়ে আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানান এই সংগীতশিল্পী। তার ভাষ্য, এ নিয়ে কেউ তার সঙ্গে কোনো কথা বলেননি এবং ভিডিওটি দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছেন।

ভিডিওতে ‘মহাজাদু’ গানটি ব্যবহারের কারণ সম্পর্কে হাবিব বলেন, সম্ভবত সংশ্লিষ্টদের কাছে গানটি ভালো লেগেছে বলেই এটি নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে থাকা মুহূর্তের সঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘মহাজাদু’ যুক্ত হওয়ায় বিষয়টি নেটিজেনদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
৪৫৫৪ বার পড়া হয়েছে