ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

আগের রঙে ফিরছে পুলিশের পোশাক, সবার প্যান্ট হবে খাকি

নিজস্ব প্রতিনিধি

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। ‘গাঢ় নীল’ ও ‘হালকা অলিভ (জলপাই)’ রঙের সংমিশ্রণে আগের ধাঁচের পোশাকে ফিরছে পুলিশ। তবে এবার সব সদস্যের প্যান্টের রঙ হবে খাকি।

পুলিশ সদর দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। অন্যদিকে, সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। তবে সব ইউনিটের পুলিশ সদস্যদের প্যান্টের রঙ খাকি নির্ধারণ করা হয়েছে।

এ পরিবর্তনের আওতার বাইরে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের বর্তমান পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবির পাশাপাশি বাহিনীর পোশাক পরিবর্তনের দাবিও ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সব সদস্যের জন্য আয়রন (লোহা) রঙের নতুন পোশাক নির্ধারণ করা হয় এবং ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা সেই পোশাক পরে মাঠে কাজ শুরু করেন।

সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আবারও পোশাকের রঙে পরিবর্তন এনে গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণে নতুন ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪৫৭৩ বার পড়া হয়েছে