ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, ছুরি হাতে যুবক গ্রেপ্তার Logo খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুতেরেস ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল Logo জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে: ওলামা দলের বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী Logo আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার Logo জাতিসংঘে তারেক রহমানের ভাষণ: শান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. আবু আবদুল্লাহ এম. ছালেহ: চাঁদপুরের গর্ব

নিজস্ব সংবাদ :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড. আবু আবদুল্লাহ এম. ছালেহ, যিনি সাংবাদিক মহলে সালেহ শিবলী নামে অধিক পরিচিত, বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের এই কৃতী সন্তান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, গণমাধ্যম গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন।

ড. সালেহ শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা, গবেষণা এবং কূটনৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব পালনকালেও তিনি প্রেস সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া চারদলীয় জোট সরকারের আমলে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। নারীর ক্ষমতায়ন বিষয়ে তার একাধিক গবেষণাধর্মী নিবন্ধ জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (KFAW) প্রকাশিত ‘এশিয়ান ব্রিজ’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতা, গবেষণা, কূটনীতি এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা ড. আবু আবদুল্লাহ এম. ছালেহ আজ দেশের গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তার এই সাফল্য চাঁদপুরবাসীর জন্য গর্বের এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

চাঁদপুরের মাটি থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া ড. সালেহ শিবলীর এই অর্জন জেলার জন্য এক অনন্য সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪৬৪৭ বার পড়া হয়েছে