ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানুষের মতোই বন্ধুত্ব গড়ে শিম্পাঞ্জি, বয়স বাড়লে ছোট হয় সামাজিক বৃত্ত Logo মানবভ্রূণের জিন সম্পাদনায় যুগান্তকারী সাফল্য, বাড়ছে নৈতিক বিতর্ক Logo রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল Logo সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান Logo ডিএমপির ৫ এডিসি ও ২ এসিকে বদলি Logo গুলশানে স্পা সেন্টারে অভিযান, ২৮ জন গ্রেপ্তার Logo শাকিব খান-বুবলীর ঘরে কন্যাসন্তান, নাম রাখা হয়েছে শারলিন খান Logo তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিটিভিসহ আরও ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ Logo কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৯৫ দোকান; ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্রগ্রাম প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগের মাধ্যমে দেশে ক্রীড়ার বিকাশ ঘটানো হচ্ছে।

শুক্রবার দুপুরে পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পটিয়া মিনি স্টেডিয়াম প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও বাজেট অনুমোদনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার প্রসারে মাঠ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এ কমিটির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে। সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করা।

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর বিষয়টি উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমানে প্রায় ৩০০ জন খেলোয়াড় এ সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে আরও প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, ‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে কর্মসূচিটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। এতে বিদ্যমান ইভেন্টগুলোর পাশাপাশি নতুন কয়েকটি ইভেন্টও যুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে