ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

মিয়া আব্দুর রহিম

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচল পরিস্থিতির কারণে তেল ও গ্যাসবাহী ট্যাংকারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজের শত শত বহর পারস্য উপসাগরে আটকে আছে। এতে প্রায় ২০ হাজার নাবিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এসব জাহাজ এখনো প্রণালিটি অতিক্রম করতে পারছে না।

ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর এবং তার নাবিকদল প্রায় আট সপ্তাহ ধরে তাদের ট্যাংকারসহ পারস্য উপসাগরে অবস্থান করছেন। তিনি জানান, নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে তারা নিজেদের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন, তবে দীর্ঘ সময় ধরে আটকে থাকায় মানসিক চাপ ধীরে ধীরে বাড়ছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবর তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছিল, কিন্তু এখনো পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে প্রায় ৮০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অথচ সংঘাতের আগে প্রতিদিন গড়ে ১৩০টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৪৫৭১ বার পড়া হয়েছে