ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

একনেক সভায় ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাসুম বিল্লাহ

ঢাকা, ২৬ এপ্রিল: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এর মধ্যে অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে এবং বেশ কয়েকটির বিষয়ে বিভিন্ন মন্তব্য ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর নেই বলে বিবেচিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কোন খাতে ব্যয় হচ্ছে, তার যৌক্তিকতা যাচাই এবং প্রকল্পগুলো দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে কি না—সেসব বিষয় গুরুত্ব দিয়ে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকারিতা নিশ্চিত এবং ব্যয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পর্যালোচনা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৪৫৪৯ বার পড়া হয়েছে