ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

জুলাই সনদ বাকির খাতায় রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :

সরকারকে জনগণের প্রতি দেওয়া রাজনৈতিক অঙ্গীকার ও অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পূরণ না করেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে আমরা সরকারের কাছে জনগণের প্রতি দেওয়া সব রাজনৈতিক অঙ্গীকার পূরণের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে তারা জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি, অচিরেই সেগুলো নতুনভাবে বিল আকারে এনে আইনে পরিণত করা হবে।”

বিরোধী দলের চিফ হুইপ বলেন, “বিগত সময়ে পহেলা বৈশাখসহ নানা উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। আমরা এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদ্‌যাপনের চেষ্টা করছি। পাশাপাশি সংস্কার ও সাংস্কৃতিক মুক্তির লড়াই অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বাঙালি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের। তাই সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বাংলাদেশকে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে ভূমিকা রাখতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৪৫৫৪ বার পড়া হয়েছে